আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী:
নোয়াখালী সদর উপজেলার দারুল উলূম আল ইসলামিয়া চর মটুয়া মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধী এক ছাত্র সহ ২ ছাত্রকে মোবাইল ফোন চুরির অভিযোগে দিনভর আটকে রেখে হাত পা বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় ৬ শ্রেনীর প্রতিবন্ধী ছাত্র আরমানকে ২৫০শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে ভিকটিম আরমানের পিতা বাদী হয়ে সুধারাম থানায় ঐ দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শুক্রবার সন্ধায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে অভিযুক্ত দুই শিক্ষক আবুল কাশেম ও আবু বক্কর পালিয়ে যান।
আহত আরমান হোসেন(২০) পূর্ব চর মটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর (জামাতে নুহুম) ছাত্র।
মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, গত কয়েক দিন আগে এক ছাত্রের একটি মোবাইল ফোন সেট চুরি হয়। মোবাইল চুরির অভিযোগে বৃহস্পতিবার শিক্ষক আবুল কাশেম ও আবু বক্কর ৬ষ্ঠ শ্রেণীর দুই ছাত্র আরমান হোসেন ও রিয়াজ হোসেনকে একটি কক্ষে আটকে রেখে হাত পা বেঁধে পেটান। সন্ধ্যার দিকে অভিবাবকদেরকে খবর দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এ ব্যপারে জানতে চাইলে ঐ মাদ্রাসা শিক্ষক সহিদ উল্যা মোবাইল ফোন চুরির অভিযোগে ছাত্রকে পেটানোর কথা স্বীকার করেছেন।
রাতে আরমান হোসেকে নোয়াখালী ২৫০শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক হোসেন মো: আরাফাত জানান, আরমানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত দুই শিক্ষক পালিয়ে যান। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় ১টি জিডি করা হয়েছে। এ দিকে স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।