রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সুচিত্রা রানী (১৪) নামের এক সংখ্যালঘু বাক প্রতিবন্ধি কিশোরী গণধর্ষণের সিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দু’দিন পর শনিবার দুপুরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। খবর পেয়ে এদিন বিকালেই ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার ঘটনার দিন সেখানে উপস্থিত থাকা প্রতিবেশিদের সাথে কথা বলেন।
ঘটনাটি ঘটে গত ৬ ফেব্রুয়ারী রাতে কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামে। ধর্ষিতা মেয়েটি ওই গ্রামের সদানন্দ ওরফে স্বপনের মেয়ে।
আটককৃতরা হলো বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম পাটয়ারী, বানুড়িয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাঈদ হোসন, নুর আলীর ছেলে রাকিব হোসেন এবং লাল চানের ছেলে আশিক।
ঘটনার রাতে সেখানে উপস্থিত প্রতিবেশি শফি উদ্দীনের স্ত্রী সবুরা বেগম ও ভোলানাথের স্ত্রী কল্পনা রাণী জানান, ঘটনার রাতে আমরা সুচিত্রাদের বাড়িতে টেলিভিশন দেখছিলাম। এসময় সুচিত্রা ঘরের বারান্দায় বসে খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পরে তাকে বাড়িতে না পেয়ে খোজাখুজি শুরু করা হয়। ঘন্টাখানেক পরে বাড়ির পাশের একটি বাগানে তাকে পোষাকবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়।
ধর্ষিতার বাবা সদানন্দ ওরফে স্বপন জানান, ঘটনার পর থেকে ধর্ষনকারীরা আমাকে এবং আমার পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছিল ঘটনাটি কাউকে না বলার জন্য। শুক্রবার রাতে সাঈদ নামের এই ছেলেটি আমাকে আবারো ফোনে মেরে ফেলার হুমকি দেয়। এরপর আমি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কালীগঞ্জ পুলিশকে বিষয়টি জানায়।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা সিকার করে জানান, ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এরপর সংবাদ পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরো জানান, এসময় ধর্ষনের সিকার কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা। শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত আটকদের কালীগঞ্জ থানায় পুলিশ সুপারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।