শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সেফটি ট্যাঙ্ক হতে লাশ উদ্ধার:আটক-৪

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯

মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনিতে মাদ্রাসার সেফটি ট্যাঙ্কির মধ্য থেকে ভাড়ায় চালিত মটর সাইকেল চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা দাখিল মাদ্রাসার সেফটি ট্যাঙ্কির মধ্য থেকে এ লাশ উদ্ধার করা হয়। এঘটনার সাথে জড়িত চারজনকে আটক করেছে থানা পুলিশ। নিহত চালকের নাম জাহাঙ্গীর হোসন (১৯)। সে উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের খোকন গাজীর ছেলে। গ্রেফতারকৃতরা হলো, আশাশুনি উপজেলার মধ্যম একসরা গ্রামের আব্দুল­াহ কারিকরের ছেলে রবিউল ইসলাম (৩০), বশির সানার ছেলে আব্দুল আজিজ সানা (৫০), সালামুদ্দিন (খোকন) কারিকরের ছেলে আল আমিন কারিকর(৩০) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের বাদল গাজীর ছেলে শফিফুল ইসলাম (৪০)। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, নিহতের ভাই আলমগীর হোসেন গত বুধবার তার ছোট ভাই নিখোঁজের একটি ডায়রী করেন। অনুসন্ধানকালে ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন রবিউল ইসলাম, আব্দুল আজিজ সানা ও আল আমিন কারিকর কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির করে জিজ্ঞাসা কালে তারা মোটর সাইকেল ছিনতাই ও হত্যার কথা স্বীকার করে। বৃহস্পতিবার আড়াইটার সময় তাদের বক্তব্য অনুসারে তাদেরকে নিয়ে আনুলিয়া দাখিল মাদ্রাসার উত্তর পাশে টয়লেটে সেফটি ট্যাঙ্কির মধ্যে থেকে নিহত জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে। সুরোতহাল রিপোর্ট শেষে লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। লাশ উদ্ধারের সময় আটককৃত রবিউল ইসলাম শতাধিক জনতার সম্মুখে তাদের ছিনতাই ও হত্যার ঘটনা স্বীকার করেন। আটককৃতদের বক্তব্য অনুসারে ছিনতাইকৃত রেজিষ্ট্রিশন বিহীন মোটর সাইকেল ভারতিয় তৈরী হিরো ডিলাক্স ১০০সিসি যার ইঞ্জিন নং এইচএ-১১ই জেজেজিএইচ-০০৭২৮ ছিনতাই ও হত্যার সাথে জড়িত শফিকুল ইসলামের বাড়ী থেকে উদ্দার করা হয়েছে। এ বিষয়ে নিহতের ভাই আলমগীর হোসেন(২২) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৭(০২)১৯। আটককৃতদের স্বীকাররোক্তি অনুযায়ী জানাগেছে ৫ফেব্রæয়ারী মঙ্গলবার সন্ধ্যা আনুঃ ৭টার সময় রাজাপুর গ্রামের জনৈক বিল­াল শেখের দোকানের সামনে থেকে তারা জরুরী কাজ দেখিয়ে মোটর সাইকেলটি ভাড়া করে ছিনতাইকারীরা। বেশ কয়েক ঘন্টা এদিক সেদিক ঘুরাঘুরির এক পর্যায় ওই দিন রাত আনুঃ ১১টার সময় মধ্যম একসরা দাখিল মাদ্রাসার সামনে ইটের সোলিং রাস্তার উপর উপস্থিত হলে পূর্ব পরিকল্পিতভাবে আজিজ গাজী গাড়ীটি গতিরোধ করে তার হাতে থাকা দড়ি দিয়ে তার গলায় ফাঁস আটকে দেয়। এরপর রবিউল ও আজিজ দুদিক থেকে দড়ি টেনে তার মৃত্যু নিশ্চিত করে। এ সময় আলামিন চালক জাহাঙ্গীরকে জাপটে ধরে রাখে। এরপর জাহাঙ্গীরের লাশ মাদ্রাসার সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে রাখে। ততপর রবিউল ছিনতাইকৃত মটরসাইকেলটি শফিকুলের বাড়িতে নিয়ে রেখে আসে। নিহত চালকের ভাই আলমগীর হোসেন জানান, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এবং ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের কারনে জীবিত না হলেও মৃত ভাইকে আমরা পেয়েছি। তা না হলে ভাইকে যে মেরে ফেলা হয়েছে সেটাও আমরা কোন দিন জানতে পারলাম না। আমি সহ আমার পরিবারের দাবী যারা সামান্য একটি রেজিঃ বিহীন মটর সাইকেলের জন্য একটি তরতাজা জীবন নিতে পারে তাদের যেন ফাঁসি হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD