শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

পুলিশ হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ কনেস্টেবল আরিফুর রহমান  হত্যা মামলার  আসামী ছিনতাইকারী মুরাদ (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। তার বাবার নাম মোঃ বোরহান উদ্দিন এবং বাড়ী  শহরের ভৈরবপুর দক্ষিনপাড়া গ্রামে। গতকাল বুধবার রাত ৯ টায় পৌর শহরের নদীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া একই রাতে তিন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে পুলিশ শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে গ্রেফতার করে। এরা হলো দ্বীন ইসলাম (৩৪), চিটার দুলাল (২৮) ও দিপু (২২)। গ্রেফতারকৃত ৪ জনকেই আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।
জানা গেছে, ২০১৭ সালের ৭ অক্টোবর সন্ধ্যায়  ভৈরব মেঘনা নদীর পাড়ে পথচারীকে বাঁচাতে গিয়ে পুলিশ কনেস্টেবল আরিফুল রহমান ছিনতাইকারী সোহাগের  ছুরিকাঘাতে ঘটনাস্হলেই নিহত হয়। কনেস্টেবল আরিফের বাড়ী ময়মনসিংহ শহরের খাগডহর এলাকায় এবং তার বাবার নাম ফজলুল করিম। সে সেদিন ভৈরব রেলসেতু পাহাড়ায় কর্মরত ছিল। মাত্র ৭ মাস আগে আরিফুল চাকরিতে যোগদান করে কর্মরত অবস্হায় পথচারীকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিতে হলো। ঘটনার পর পর এদিন রাতেই ছিনতাইকারী ফারুককে পুলিশ গ্রেফতার করে। পরে সে ১৬৪ ধারায় কিশোরগন্জ আদালতে জবানবন্দিতে জানায় ছিনতাইকারী সোহাগের ছুরিকাঘাতে আরিফুল নিহত হয়। ছিনতাই ও খুনের  সময় সজল, মুরাদ ও মুন্না সরাসরি  জড়িত ছিল।   গ্রেফতারকৃত হত্যাকারী  মুরাদ দীর্ঘ ১৫ মাস যাবত পলাতক ছিল।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান জানান মুরাদসহ গ্রেফতারকৃত ৪ জন এলাকার চিন্হিত সন্ত্রাসী ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক ডাকাতি, ছিনতাই ও খুনসহ বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। পুলিশ কনেস্টেবল আরিফুরকে হত্যার ঘটনায় মুরাদ সরাসরি জড়িত রয়েছে বলে তিনি জানান।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD