আরিফুজ্জামান আরিফ:শার্শার নাভারণ বাজারে ঘোষ ডেয়ারী হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করার অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরিন কান্তা’র নেতৃত্বে ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করা হয়।
অভিযান কালে নাভারণ ঘোষ ডেয়ারীর রান্না ঘরে পরিদর্শনে গিয়ে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান থাকায় হোটেল মালিক কে তাতক্ষনিক ভাবে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করেন ভ্রাম্যমান আদালত।
এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শেফালী খাতুন, শার্শা থানা পুলিশেন এস আই হাসান আলী সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।