শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

খুলনায় চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধি: রাস্তার দুই পাশে যখন অবৈধ স্থাপনাতে যান চলাচলে এবং জনগণের চলাচলে অতিষ্ঠ তখন সওজের উদ্দ্যোগে খুলনা পূর্ব রূপসা বাসস্ট্যান্ডসহ খুলনা-মোংলা মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে পাকা, আধাপাকা ঘরবাড়ি ও দোকানপাট। বুধবার সকাল থেকেই দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গত এক দশকের মধ্যে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি এ দপ্তরটি।

সূত্রে জানা গেছে, যশোর-খুলনা-মোংলা ও খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে সরকারি সম্পত্তি দখল করে প্রভাবশালীরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল দীর্ঘদিন। ১২ জানুয়ারি ঢাকার একটি অনুষ্ঠানে সারা দেশেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর নড়েচড়ে বসে সওজ খুলনার কর্মকর্তারা। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি এবং মাইকিং করে এসব স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেওয়া হয়। এরপরও দখলদাররা এগুলো অপসারণ না করায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার ওইসব স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় কর্তৃপক্ষ। খুলনার পূর্ব রূপসা বাসস্ট্যান্ড থেকে কুদির বটতলা নামক স্থান পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সওজ খুলনার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মোমেন। এসময় উপস্থিত ছিলেন সওজ খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ (উপ-সচিব), খুলনা জেলাপ্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান, উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান খান, সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম ও মিজানুর রহমান।
সওজ খুলনার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মোমেন বলেন, “মন্ত্রীর নির্দেশের পর আমরা অবৈধ স্থাপনা অপসারণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেই। সংশ্লিষ্ট এলাকায় কয়েকদিন মাইকিংও করি। এরপরও যেসব দখলদার জায়গা খালি করেনি সেসব জায়গায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়”। তিনি বলেন, এ অভিযান নিয়মিতভাবেই চলবে। দখলমুক্ত করা জায়গায় পুনরায় দখল করা হলে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD