শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

বেনাপোল দিয়ে দেড় কোটি টাকা মূল্যের বিস্ফোরক আমদানি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

আরিফুজ্জামান আরিফ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১ কোটি ৪৭ লাখ ১২ হাজার টাকা মূল্যমানের ১শ’ ২৭ মে. টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে।

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এই বিস্ফোরক দ্রব্য আমদানি করে।

রোববার দুপুর ২ টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে ৯টি ট্রাকে করে এসব বিস্ফোরক দ্রব্য বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়াডে প্রবেশ করে।

বন্দর সূত্রে জানা যায়, ১ লাখ ৮৩ হাজার ৯০০ ইউএস ডলার মূল্যের ১শ’ ২৭ মে.টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড ভারত থেকে আমদানী করছে। যাহার ১ কোটি ৪৭ লাখ ১২ হাজার বাংলা টাকার মূল্যমান।

সিঅ্যান্ডএফ এজেন্ট এএস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান পণ্য চালানটি শুল্কায়ানে প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে দাখিল করেছেন।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১শ’২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানী করেছে। বিপুল পরিমানে এ বিস্ফোরক আমদানী করায় বন্দর এলাকাজুড়ে নিরাপত্তার জোরদার করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD