শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গৌরীপুরে আ.লীগের চূড়ান্ত ৩ প্রার্থীকে নেতা-কর্মীদের প্রত্যাখান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯

মশিউর রহমান কাউসার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ার জন্য ৩ জন প্রার্থীর নাম প্রস্তাব করেছে উপজেলা আওয়ামীলীগ। তাঁরা হলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিধূ ভূষণ দাস, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন আহম্মেদ এবং যুব বিষয়ক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার। এদিকে কোন বর্ধিত সভা না করেই কমিটির অন্যান্য নেতাদের মতামত না নিয়ে গোপনে জনবিচ্ছিন্ন এবং বিতর্কিত প্রার্থীদের নাম জেলা আওয়ামীলীগ বরাবরে প্রেরন করায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা: হেলাল উদ্দিন আহাম্মদের এরকম মনগড়া সিদ্ধান্তকে প্রত্যাখান করে এর মধ্যে প্রতিবাদ সভা করেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীগন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। ৩০ জানুয়ারী স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিনের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পদ-পদবীধারী প্রায় সকল নেতা-কর্মীরা।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মো. শরীফ হাসান অণু জানান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দলের নেতা-কর্মীদের মতামতকে উপেক্ষা করে স্থানীয় সাংসদের এজেন্ডা বাস্তবায়ন করতে বর্ধিত সভা না ডেকে গোপনে জনবিচ্ছিন প্রার্থীদের নাম জেলা আওয়ামীলীগ বরাবরে প্রেরন করেছেন। দলের স্থানীয় নেতা-কর্মীরা এ সিদ্ধান্তকে প্রত্যাখান করেছেন। তিনি আরো জানান, এবিষয়ে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে। আশা করি তাঁরা সঠিক সিদ্ধান্ত নিবেন।
অপর মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী জানান, উপজেলা আওয়ামীলীগের গুটি কয়েক নেতার এরকম মনগড়া সিদ্ধান্তে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তিনি এ সিদ্ধান্তকে প্রত্যাখানের মাধ্যমে তৃণমূলের ভোটিংয়ে গৌরীপুরে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী নির্বাচনের দাবি তুলেন।
এদিকে আওয়ামীলীগের এ মনগড়া সিদ্ধান্তকে প্রত্যাখান করেছেন উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী- উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহম্মদ আজাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সানাউল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, কেন্দ্রিয় কৃষকলীগের সদস্য মাহমুদুল হাসান সাতাব।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ সাংবাদিকদের জানান, এ উপজেলার ১০ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে উল্লেখিত ৩ জনের নাম উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ার জন্য জেলা আওয়ামীলীগ বরাবরে প্রস্তাব প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD