এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ৫৮৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও প্রাইভেটকার জব্দ করেছে র্যাব -১২ এর সদস্যরা ।
রবিবার বেলা দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান চালাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দি এলাকার সোহেল রানার ছেলে দিপু (১৮) ও মুন্সিবাড়ি এলাকার কামাল হোসেনের ছেলে সোহেল রানা (২৮)।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর কম্পানি কমান্ডার মেজর মোরশেদ বলেন, রবিবার সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় বিভিন্ন যানবাহনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো ১১-৭৫৪৭) তল্লাাশি চালিয়ে বিশেষ ভাবে রাখা ৫৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় প্রাইভেট কার চালকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও প্রাইভেটকার জব্দ করা হয়।
এঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাব -১২ এর সহকারী পুলিশ সুপার রওশন আলী জানিয়েছেন ।