শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

নোয়াখালীর সুবর্ণচরে স্কুলছাত্রী ধর্ষণ,আটক ২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
আসাদুজ্জামান চৌধুরী কাজল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্নচর উপজেলায় এবার এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব চরবাটা ইউনিয়নের দক্ষিন চরমজিদ গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে ইস্রাফিল আজাদ স্বপন (২৩) ও চাঁন মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২২)।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, শনিবার দুপুরে মেয়িটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নমুনা সংগ্রহ করে রাখে। এ বিষয়ে মেডিকেল বোর্ড প্রতিবেদন দেবে।
সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, গত বৃহস্পতিবার দুপুরে পূর্ব চরবাটা ইউনিয়নের দক্ষিন চরমজিদ গ্রামের কিশোরীটি তার মাকে হাতিয়া যাওয়ার সময় বাড়ি থেকে এগিয়ে দিতে স্থানীয় বুড়ার দোকানের কাছে যায়। সেখান থেকে ফেরার পথে অটোরিকশা চালক স্বপন তাকে বাড়িতে পৌঁছে দেয়া কথা বলে অটোতে তুলে নেয়। এরপর তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ৯টার দিকে দক্ষিন চরমজিদ গ্রামের শাহজাহানের বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে নিজাম নামে আরোও একজন সহ ধর্ষণ করে।
শুক্রবার সকালে মেয়েটি বাড়িতে পৌঁছে পুরো ঘটনা পরিবারকে জানায়। এরপর  শুক্রবার রাতে তার বড় ভাই স্বপন ও নিজামকে আসামী করে চরজব্বর থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে। শনিবার তাদেরকে জেলার ২ নং আমলী আদালতের বিচারক উজমা শোকরানা’র আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক এ বিষয়ে পরবর্তীতে শুনানী শেষে আদেশের দিন ধার্য করে আসামীদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এদিকে একই আদালতে ভিকটিমের বাইশ ধারায় জবানবন্ধী রেকর্ড করা হয়।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD