শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

সিরাজগঞ্জে কলেজ ছাত্র নিখোঁজ: গ্রেফতার ৪

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র পারভেজ রানা (১৯) কে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে বলে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে । এ ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ এতথ্য নিশ্চিত করেছেন ।
অপহৃত কলেজ ছাত্র পারভেজ রানা সদর উপজেলার ভেওয়ামারা গ্রামের বাবুল আক্তার জনির ছেলে ।

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পারপাচিল গ্রামের আজাদ তালুকদারের ছেলে নয়ন (১৯), একই গ্রামের আকবর শেখের ছেলে রাজন (৩০), পাঁচঠাকুরী গ্রামের দুদু শেখের ছেলে মোবারক (৩৫) ও ফরজ আলীর ছেলে লুৎফর (১৯)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জানুয়ারি বিকেলে অপহৃত পারভেজ রানাকে তার বন্ধু নয়ন মোবাইল ফোন করে আসামি মোবারক হোসেনের পাঁচঠাকুরী বাড়িতে ডেকে নিয়ে যায়। এখানে আগে থেকেই আরো আট দশজন যুবক অবস্থান করছিলো। রাত ৮টার দিকে তাদের মধ্যে একজন হঠাৎ চিৎকার দিয়ে সবাইকে পালিয়ে যেতে বলেন । সবাই দৌড়ে পালিয়ে যায়। এর পর থেকে পারভেজ রানাকে আর খুঁজে পাওয়া যায়নি । পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি আসামি মোবারক হোসেনর বাড়ির পাশে বাঁধের উপর থেকে উদ্ধার করে পুলিশ । আসামিরা পারভেজ রানাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকিয়ে রেখেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে অপহৃত কলেজ ছাত্র পারভেজের নানা গাজী মো. আব্দুল কুদ্দুস সরকার বাদী হয়ে ৫ জনের নাম উল্লে করে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন । এ মামলায় ওই চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD