রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধিঃ গত ১ সপ্তাহের ব্যবধানে খুলনায় কাঁচাবাজার স্থিতিশীল থাকলেও বৃদ্ধি পেয়েছে মাছের দাম। খুলনা মহানগরীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় গড়ে প্রতি কেজি মাছের দাম ২০ টাকা থেকে ৫০ টাকা বেড়েছে। মহানগরীর সন্ধ্যা বাজার, নিউমার্কেট, বড়বাজার, বয়রা বাজার, বৈকালী বাজার, দৌলতপুর বাজার ও গল্লামাড়ী কাচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে গিয়ে দেখা গেছে, এছাড়া দেশি মাছ রুই ৪ কেজি সাইজ ৫০০ টাকা, কাতলা ৪ কেজি সাইজ ২৮০ টাকা, পারশে (বড় সাইজ) ৪০০ থেকে ৫০০ টাকা, সিলভার কার্প (৫ কেজি সাইজ) ৩২০ টাকা, রূপচাঁদা (মাজারি সাইজ) ৮০০ টাকা, দাতিনা মাঝারি ৩০০ থেকে ৩৫০ টাকা, বেলে (বড় সাইজ) ৭০০ টাকা, পাতাড়ি (বড় সাইজ) ৭০০ টাকা, ট্যাংরা (বড় সাইজ) ৮০০ টাকা, ট্যাংরা (মাঝারি সাইজ) ৪০০ টাকা, শোল (বড় সাইজ) ৫০০ থেকে ৬০০ টাকা, শোল (মাঝারি) ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে গতকাল বেগুন ৪০ টাকা, শিম ৩০ টাকা, মুলা ১৫ টাকা, আলু ৩০ টাকা, গাজর ৪০ টাকা, উচ্ছে ৪০ টাকা, পেঁপে ৩৫ টাকা, বরবটি ৫০ টাকা, ফুলকপি ২৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা, লাউ প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া, বাজারে লালশাক, লাউশাক, পালংশাক, মুলাশাক, কুমড়াশাকসহ বিভিন্ন ধরণের শাক কেজি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নগরীর বয়রা কাঁচাবাজারে আসা আব্দুল হামিদ জানান, কাঁচামালের ঊর্ধ্বগতি জনজীবনে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে। বর্তমানে কাঁচা তরি-তরকারির দাম নাগালের ভিতরে থাকলেও, হঠাৎ করে মাছের দাম বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।