শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

গাজীপুরে প্রশ্নপত্র ফাসঁ চক্রের দুই সদস্য গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

গাজীপুর থেকে হাবিবুর রহমান : বৃহস্পতিবার ৩১ জানুয়ারি রাতে র‌্যাব-১, স্পেলাশাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর যোগীরসীট এলাকা থেকে প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্য রফিকুল ইসলাম(২৫) ও মোঃ আকরাম( ২৯)কে গ্রেফতার করেছে ।

কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন অভিযান পরিচালনা করে। তাদের নিকট হতে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে গ্রেফতারকৃত আসামীদের সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে বিভিন্ন সংশ্লিষ্টতা পাওয়া যায় ।
র‌্যাব -১ সুত্রে জানা যায় , গ্রেফতারকৃত আসামী রফিকুল ইসলাম গাজীপুর ভাওয়াল বদলে আলম কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র পাশাপাশি তার নিজস্ব কোচিং সেন্টার পরিচালনা করে এবং সেখানে শিক্ষকতা করত। কোচিং সেন্টারে শিক্ষকতা করার নামে ২০১৭ সালে বিভিন্ন ফেসবুক আইডি খুলে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কার্যক্রম শুরু করে। সে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বিভিন্ন পোষ্ট দিলে ছাত্রছাত্রীরা মেসেজ দিয়ে তার সাথে যোগাযোগ করত। ২০১৭ সালের পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীদের ৮-১০ টি পরীক্ষার প্রশ্ন বিতরন করে মোটা অংকের টাকা আয় করে। সে বিভিন্ন লিংক থেকে প্রশ্নপত্র ডাউনলোড করে ফেসবুকে পোষ্ট দিত এবং ছাত্রছাত্রীদের নিকট থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে তাদের প্রশ্ন বিতরণ করার পরে ফাঁসকৃত প্রশ্নগুলো ফেসবুক থেকে ডিলিট করে দিত।
আকরাম হোসেন(২৯) র‌্যাবকে জানায় , সে ২০১৮ সালে এসএসসি পাশ করে। ২০১৮ সালে রফিকুল ইসলাম এর ফেসবুক আইডি থেকে অনলাইনে প্রশ্নফাঁসের কাজে যুক্ত করে। ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় সে ১০ টি পরীক্ষার প্রশ্নের পোষ্ট দেয় এবং ছাত্রছাত্রীদের কাছে উক্ত প্রশ্ন অনলাইনে বিতরণ করে বিকাশের মাধ্যমে টাকা আয় করে। তবে তার দেওয়া প্রশ্ন এবং পরীক্ষার প্রশ্নপত্র কিছুটা পৃথক ছিল। তার মোবাইল বিশ্লেষন করে জানা যায় সে Md Rafiqul Islam নামক আইডি থেকে প্রশ্নপত্র সংগ্রহ করত। বর্ণিত আইডি টি রফিক নামের এক ব্যক্তি পরিচালনা করে বলে ধৃত আসামী আকরাম জানায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD