শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর জার্মানিতে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জার্মানবাংলা রিপোর্ট: বৃহস্পতিবার ৩১ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, খুব শিগগিরই জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগের জয়ের পর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই হবে শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। তা নিয়ে এখনও প্রক্রিয়া চলছে। তবে এটা ঠিক যে উনি প্রথমে জার্মানি যাচ্ছেন।এরপর যাবেন সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সূত্রে জানা যায়, জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে তিন দিনের এই সম্মেলন।

সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথাও বলেন মোমেন।

জার্মানি থেকে ফেরার পথে এক সামরিক প্রদর্শনীতে যোগদান এবং দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আগামী ১৭ ফেব্রুয়ারি আমিরাত সফরে যাবেন শেখ হাসিনা।

এদিকে জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর উপলক্ষে প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD