শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সুন্দরবনে মাছ ধরার পাস নিয়ে হরিণ শিকার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

আরফি ঢালী, বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে মাছ ধরার পাস নিয়ে হরিণ শিকারের অপরাধে ৩ দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বনবিভাগ। বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের কাগাখাল এলাকায় ওই দুর্বৃত্তরা একটি হরিণ জবাই করলে বনপ্রহরীদের ধাওয়ায় তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণ, হরিণ শিকারের ফাঁদ ও একটি নৌকা জব্দ করেছে বনরক্ষীরা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ক্যাম্প ইনচার্জ মো: ইসমাইল হোসেন জানান, একদল দুর্বৃত্ত বনের কাগাখালের ভারানীতে অবস্থান নিয়ে হরিণ শিকার করছিল। এ সময় ওই এলাকায় টহলরত বনপ্রহরীরা তাদেরকে ধাওয়া করলে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ১টি জবাইকৃত হরিণ, ২শ হাত লম্বা নাইলন সুতার ফাঁদ ও ১টি নৌকা উদ্ধার করা হয়েছে।

৫৬ ইঞ্চি লম্বা, ৩৬ ইঞ্চি চওড়া ও ৩১ ইঞ্চি উচ্চতার জবাইকৃত হরিণটি বাগেরহাট-০১ আদালতে পাঠানোর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের উপস্থিতিতে সুরতহাল সম্পন্ন করে মাটি চাঁপা দেয়া হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া দুর্বৃত্ত এখলাছ হাওলাদার (৩৫), ইলিয়াছ হাওলাদার (৩২) ও ইয়াছিন হাওলাদারের (৩০) বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে বন আইনে একটি মামলা দায়ের করেছেন চরাপুটিয়া ক্যাম্প ইনচার্জ মো: ইসমাইল হোসেন।

এ সকল দুর্বৃত্তদের বাড়ী মোংলার মিঠাখালী ইউনিয়নের দক্ষিণ চাঁদপাই গ্রামে বলে জানায় বনবিভাগ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD