শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কক্সবাজারে দুদকের অভিযান পাহাড়ে দখলদার উচ্ছেদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

মশিউর রহমান :কক্সবাজারে পাহাড় রক্ষায় ২য় দিনের মত অভিযান অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশন। স্থানীয় সিন্ডিকেট, পরিবেশ অধিদপ্তর এবং দখলদারদের মধ্যে ঘুষ লেনদেনের মাধ্যমে কক্সবাজারের ফাতেরঘোনায় ৫ একর পাহাড় ধ্বংস হবার অভিযোগ প্রাপ্তির পর দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে গতকাল এ অভিযান শুরু হয়। দুদকের সাঁড়াশী অভিযানে পাহাড় কেটে তৈরী করা বেশ কিছু স্থাপনা ধ্বংস করা হয় এবং পাহাড়ে লাল পতাকা উত্তোলন করা হয়। উক্ত অভিযানের ধারাবাহিকতায় দুদক, চট্টগ্রাম- এর উপপরিচালক লুৎফুল কবির চন্দনের নেতৃত্বে ২য় দফা অভিযানে অবশিষ্ট স্থাপনাসমূহ বুলডোজারের সাহায্যে ধ্বংস করা হয় এবং পাহাড়ের কর্তিত অংশে বন বিভাগের সহায়তায় বৃক্ষরোপণ করা হয়। অভিযানে সর্বাত্মক সহায়তা প্রদান করে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, আনসার, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ। এ অভিযান সম্পর্কে এনফোর্সমেন্ট অভিযানের প্রধান সমন্বয়ক দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, পরিবেশ ধ্বংসের জন্য দায়ী অপরাধীদের খুঁজে বের করা হবে এবং এ দুর্নীতির মাধ্যমে লাভবান যারা, তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া কেটে ফেলা পাহাড়ের মাটি পুনঃভরণ করা হবে এবং পাহাড়কে পূর্বের আকৃতিতে ফিরিয়ে আনা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD