এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুরে শাওন নামে ফেসবুক আইডি খুলে অশ্লীল পোস্ট দেয়ায় রোকন উদ্দিন (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার রূপনাই উত্তরপাড়া গ্রাম থেকে রোকনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।
মামলার বরাত দিয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম রাকিব জানান, গ্রেপ্তারকৃত রোকন উদ্দীন শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লার সোহরাব হোসেনের ছেলে শাওনের নামে ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন। এই অ্যাকাউন্টে শাওনের মোবাইল নম্বর ব্যবহার ও অশ্লীল ছবি পোস্ট করেন। বিষয়টি শাওনের নজরে এলে তিনি বুধবার শাহজাদপুর থানায় রোকন উদ্দীনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোকন উদ্দীনকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে হবে বলে তিনি জানান ।