শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ডাকাতের হামলায় পলাশবাড়িতে ৩ পুলিশসহ ডাকাত সর্দার আহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঢোলভাঙ্গা সংলগ্ন সাকোয়া ব্রীজ এলাকায় পুলিশের উপর ডাকাতের হামলার ঘটনার সময় গত মঙ্গলবার গভীর রাতে ইস্রাফিল হোসেন (৩৪) নামে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ ও পলাশবাড়ি থানার ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- থানার এসআই আব্দুল আজিজ, এএসআই সাইফুল ইসলাম ও কনষ্টেবল লিটন মিয়া। আহত ডাকাত সর্দার ইস্রাফিল পলাশবাড়ি উপজেলার মহদিপুর ইউনিয়নের পার আমলাগাছি গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তার বিরুদ্ধে সড়ক ডাকাতিসহ ১৩টি ডাকাতির মামলা রয়েছে।
পলাশবাড়ি থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরহাট বাজার এলাকা থেকে ইস্রাফিল হোসেন নামে ওই দুধর্ষ ডাকাত সর্দারকে আটক করে। পরে থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তার অন্যান্য সহযোগিদের আটক করার উদ্দেশ্যে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাকোয়া ব্রীজ এলাকায় অভিযানে যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ডাকাত সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ তাদের উপর চড়াও হলে তারা পালিয়ে যায়। এরই এক পর্যায়ে আটক ডাকাত সর্দার ইস্রাফিল পুলিশ ভ্যান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে সে আহত হয়। আহত ডাকাত সর্দার ইস্রাফিল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে আহত ৩ পুলিশ সদস্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন। পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি জানান, ওই ঘটনায় পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD