শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

যৌন হয়রানি: শাস্তির দাবিতে গাইবান্ধা সরকারি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

গাইবান্ধা প্রতিনিধি:
ছাত্রীদের যৌন হয়রানিকারি গাইবান্ধা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান অমিত পার্থ দাসকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার ক্লাশ পরীক্ষা বর্জন, কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে গণ স্বাক্ষর সংগ্রহ করা হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চতুর্থদিনের মত সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এইসব কর্মসূচী পালন করা হয়।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগ জেলা আহবায়ক রাকিব হাসান সীমান্ত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহবায়ক ওয়ারেছ সরকার, সাধারণ শিক্ষার্থী কলি রাণী, শিপন মিয়া, বন্ধন কুমার বর্মণ প্রমুখ।
বক্তারা ছাত্রী যৌন হয়রানিকারি, লম্পট ও দু:চরিত্র শিক্ষক অমিত পার্থ দাসকে অবিলম্বে চাকুরী থেকে অপসারণ, দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, কয়েক বছর আগে অমিত পার্থ দাস গাইবান্ধা সরকারি মহিলা কলেজে থাকা অবস্থায় ছাত্রীদের উপর যৌন হয়রানির অভিযোগে সেই সময় তাকে শাস্তিমূলকভাবে বদলী করা হয়েছিল। শিক্ষার্থীদের অভিযোগ, ইতিহাস বিভাগের প্রধান অমিত পার্থ দীর্ঘদিন ধরে ছাত্রীদের ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর প্রস্তাব ও অশ্লীল ভিডিও পাঠান। শনিবার ভুক্তভোগী ৫ ছাত্রী যৌন হয়রানির বিষয়টি লিখিতভাবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমানের কাছে অভিযোগ করেন। এসময় অধ্যক্ষ ঘটনাটি তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন যৌন হয়রানি ওই ছাত্রীদের।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD