রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামী আবু সিদ্দিকসহ (৫০) ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তার ( আবু সিদ্দিকের) বাবার নাম মালা চাঁন মিয়া এবং বাড়ী কুলিয়ারচর থানার মাতুয়াকান্দি গ্রামে বলে জানায় পুলিশ।
আজ বুধবার দুপুরে তাকে তার গ্রাম এলাকা থেকে কুলিয়ারচর থানা পুলিশ গ্রেফতার করে।
পুলিশ জানায় তার বিরুদ্ধে ভৈরব থানায়ও একটি হত্যা মামলা রয়েছে। এদিকে একই দিন বিকেলে পুলিশ আরও দুই মাদক ব্যবসায়ীকে কুলিয়ারচর এলাকার লক্ষীপুর থেকে গ্রেফতার করে। এরা হলো দুধ মিয়া (৪৮) ও শফিকুল ইসলাম।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোলা জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আজ দুপুরে পুলিশ গ্রেফতার করে। অপর দুজন চিন্হিত মাদক ব্যবসায়ী এবং মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।