শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সিরাজগঞ্জে দু’ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু”গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দোকানপাট ও খড়ের গাদায় আগুন দেয়া হয়েছে। বুধবার সকালে উপজেলার বোয়ালিয়া বাজারে পাগলা ও কুমারগাঁতী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পাগলা গ্রামের মানিক (২৫), রাশেল (২৬), শাহিন আলম (২২), হুমায়ন আহমেদ (২২), জিহাদ (১৬), অনিক (১৬), রানা (১৬), শাহিন (২২), কুমারগাঁতী গ্রামের বরাদ আলী (৪০), আলম (৩৬), সিয়াম (২০) ও গোলাম (৩৫)সহ ২০ জন।
বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু জানান, মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমারগাঁতী ও পাগলা গ্রামের যুবকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। উভয়পক্ষের মুরুব্বীদের হস্তক্ষেপে সংঘর্ষ নিরসন হয়। বিষয়টি নিয়ে আজ বিকেলে শালিসী বৈঠকের কথা ছিল।
বুধবার সকালে আবারও উভয়পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে ২০ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহম্মেদ বলেন, সকালে দু গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ উস্কে দিতে কয়েকটি খড়ের গাদায় আগুন দেয়  দূর্বৃত্তরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সেখানে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান তিনি।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD