শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

চোরাকারবারীর ফেলা যাওয়া স্বর্ণ উদ্ধার করল বিজিবি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯

মোস্তক আহমেদ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারী) ভোর রাত ৪টার দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের ভাদিয়ালী ১নং পোস্ট সংলগ্ন কুটিবাড়ি এলাকা থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এসময় বিজিবি সদস্যরা কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি।

কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার সিদ্দীকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল চোরাকারবারী ভারতে স্বর্ণ পাচারের জন্য কলারোয়া সীমান্তের ভাদিয়ালী এলাকায় অবস্থান করছে। তিনি বলেন, এমন সংবাদ পেয়ে ভোররাতে তার নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে সীমান্তের ভাদিয়ালী ১নং পোস্ট সংলগ্ন কুটিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কুটিবাড়ি এলাকায় অবস্থান করা একদল চোরাকারবারীদের ধাওয়া করা হলে চোরাকারবারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পলিথিনের ব্যাগ উদ্ধার করে তল্লাশী করে ভিতরে থাকা ১৮টি স্বর্ণের বার উদ্ধার ও জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার ও জব্দকৃত স্বর্ণের বারের বর্তমান আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD