শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঝিকরগাছার শংকরপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
ঝিকরগাছা প্রতিনিধি:যশোরের ঝিকরগাছার পল্লীতে রাসেল (১৯) নামের এক যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে। স্বজনরা বলছে পরিকল্পিত ভাবে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখা হয়েছে।
 ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার শংকরপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের মৃত কুদরত গাজীর ছেলে সামছদ্দিন ও তার ছেলে রাসেলের দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে বিরোধ চলছিল। এক পর্যায়ে দিন দিন বিরোধ চরম আকারে বাড়তে থাকে।
সেই বিরোধ শেষ হয় সোমবার দুপুর ১ টার দিকে। এ সময় প্রতিবেশীরা ঘরের আড়ার সাথে কাপড় দিয়ে ঝুলানো রাসেলের লাশ উদ্ধার করে।
 নিহত রাসেলের মামা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, পিতা পুত্রের বিরোধে রাতে রাসেলের পিতা সামছদ্দিন তাকে মেরে ঘরের আড়ায় ঝুলিয়ে রেখেছে। এর আগেও সামছদ্দিন (রাসেলের মা) আমার বোন রোকেয়াকে অমানবিক নির্যাতন করে ব্যাপক মারধর করে একই ভাবে হত্যা করে ছিল। সে সময় স্থানীয়রা মিমাংসা করলে হত্যাকারী সামছদ্দিন মাফ চেয়ে রক্ষা পায়। এবারও একই পরিকল্পিত ভাবে সে আমার বোনের ছেলেকে একই কায়দায় ব্যাপক মারপিট করে এবং শেষ পর্যন্ত মেরে ঘরে আড়ায় টাঙিয়ে রেখেছে।
এদিকে তরতাজা যুবক রাসেলের অকাল মৃত্যুতে এলাকার শত শত মানুষ শোকে বিহ্বল হয়ে পড়ছেন।একনজর দেখতে শতশত মানুষ ভীড় জমাচ্ছে।
 এলাকাবাসী এই রহস্যজনক মৃত্যুর সঠিক রহস্য উদঘটন করে বিচার দাবী করে প্রশাসনের কাছে দাবী জানিয়েছে।
লাশের সুরতহালকারী  ঝিকরগাছা থানার এস আই সাহিদুজ্জান বলেন সুরতহাল রিপোর্টে নিহতের ঘাড়ের ডান পাশে ক্ষত চিহ্ন পাওয়া গেছে।
লাশ  ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হবে।ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে হত্যা না আত্মহত্যা।

এ ব্যাপারে ঝিকরগাছার বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি)মেজবাহ উদ্দিন জানান, আমি মেলায় ডিউটিতে আছি, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD