কাউখালী প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালী চিরাপাড়া নদী থেকে মোঃ বাচ্চু ফরাজি (৩৬) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।
সোমবার(২৮ জানুয়ারি) দুপুরে কাউখালীর ডুমজুড়ি এলাকা সংলগ্ন চিরাপাড়া নদী থেকে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।বাচ্চু ফরাজি কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামের মোঃ আনেছ ফরাজির ছেলে।
নিহতের ভাই চুন্নু ফরাজি জানান, ‘বাচ্চু স্থানীয় একটি ইটভাটায় কাজ করতো এবং ভাটার পাশে নিজের কৃষি ক্ষেতে কাজ করতো।