শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে পর্তুগাল পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ কমিউনিটির বৈঠক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: পর্তুগালের বন্দর নগরী ও বাণিজ্যিক রাজধানী পোর্তোয়, পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আগুস্তো সান্তোস সিলভার সাথে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকীর উপস্থিতিতে বৈঠক করেছে, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দ।

স্থানীয় সময় শনিবার রাতে পোর্তোর পোর্তোগান্ধি রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর আয়োজনে বৈঠক ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। এ সময় পর্তুগাল এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে অংশ নেন পর্তুগালের ক্ষমতাসীন স্যোশালিস্ট পার্টির পোর্তো শাখার সভাপতি সাবেক মন্ত্রী ম্যানুয়েল পিজারো, পর্তুগিজ সংসদ সদস্য থিয়াগো বারবোজা রিবেইরো, পোর্তো যুব স্যোসালিস্টের সভাপতি হুগো গিলবাইয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জোয়াও কোয়েলো সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল উপস্থিত সবাইকে অভ্যর্থনা জানান। এরপর পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রদূত সহ সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দগণ।

আলোচনায় শাহ আলম কাজল পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী কাছে জানান, দিল্লিতে পর্তুগিজ দূতাবাস হওয়ায় ফলে নানান ধরণের কনস্যুলার সেবা নিতে যাওয়া বাংলাদেশিদের বিভিন্ন ধরণের ভোগান্তির সম্মুখীন হতে হয়। তাই এসময় তিনি বাংলাদেশে পর্তুগালের স্থায়ী দূতাবাস স্থাপনের দাবি জানান। এছাড়াও পর্তুগাল এবং বাংলাদেশের মধ্যকার বিভিন্ন বাণিজ্যিক সম্ভাবনার কথা ও বাংলাদেশ থেকে কৃষিসহ বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিক নিতে আহ্বান জানান তিনি।

বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘আমাদের সম্পর্ক অনেক পুরনো প্রায় ৫০০ বছরের। আমাদের এবং পর্তুগিজদের মধ্যে খাবার এবং ভাষায় অনেক মিল রয়েছে। বাংলাদেশে দূতাবাস না থাকায় বাংলাদেশীরা অনেক সমস্যায় পড়ছেন যা আমি নিজেও এটার ভুক্তভোগী।

বাংলাদেশে পর্তুগালের স্থায়ী দূতাবাসের গুরুত্ব তুলে ধরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি বিবেচনা করার আহবান জানান। ট্যুরিজম, টেক্সটাইল, কনস্ট্রাকশন খাতে পর্তুগালের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, এই খাতগুলোতে পর্তুগাল বাংলাদেশের সহযোগী হতে পারে। পর্তুগালের ব্যবসায়ীরা বাংলাদেশে যাচ্ছেন আগের চেয়ে প্রায় তিনগুন বেশী যাহা দুই দেশে পারস্পরিক বাণিজ্যের প্রসারের একটি বড় উদহারণ।

পররাষ্ট্রমন্ত্রী আগুস্তো সান্তোস সিলভা বলেন, ‘বর্তমানে ৭৮ দেশে আমাদের কনস্যুলার সেবা চালু রয়েছে। বাংলাদেশিরা যে ধরণের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, আমরা তাদের জন্য এ ব্যপারগুলো সমাধানের চেষ্টা করছি। এছাড়াও পর্তুগালে যে সমম্ত বাংলাদেশিরা বসবাস করছেন তাদের জন্য কাজ এবং অভিবাসন সংক্রান্ত বিষয়গুলো আমরা সহজ করার উদ্যোগ নিয়েছি।

তিনি আরো উল্লেখ করেন, নতুন দূতাবাস করার ব্যাপারে আমাদের সরকারের অভ্যন্তরীণ আলোচনা এবং পর্যালোচনায় দাবিটি অবহিত করবো। বৈঠক শেষে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী এবং অনন্য নেতৃবৃন্দকে বিশেষ উপহার ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সাধারণ সম্পাদক আব্দুল আলীম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD