শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কোটালীপাড়ায় প্রেমে ব্যর্থ হয়ে কিশোরীকে ধর্ষণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

এম শিমুল খান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরী এক কীর্ত্তন শিল্পীকে (১৫) ধর্ষণ করেছে দুই বখাটে। বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ওই কিশোরীকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পীড়ারবাড়ি গ্রামের পরিক্ষিত মল্লিকের ছেলে পরিমল মল্লিক (২২) ও গুরুদাস মল্লিকের ছেলে কালু মল্লিক (১৯) এ ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ওই কিশোরী ও তার পরিবারের।

নির্যাতনের শিকার ওই কিশোরী জানায়, বেশ কিছু দিন আগে থেকে পরিমল মল্লিক তার পরিচয় গোপন করে ফোনে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সে সাড়া দেয়নি। পরে পরিমলের পরিচয় পাওয়ার পর সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিশোধ নিতে পরিমল ও তার সহযোগী কালু তাকে ধর্ষণ করেছে।

কিশোরীর বাবা দুর্ঘটনায় পঙ্গু সবজি ব্যবসায়ী জানান, তার মেয়ে খুলনার লক্ষীনারায়ণ সম্প্রদায় নামের একটি কীর্ত্তনের দলের শিল্পী। গত দুই দিন আগে তিন দিনের ছুটিতে বাড়ি সে আসে। বাড়িতে আসার পর সন্ধ্যার পরে গিয়ে পীড়ারবাড়ি বাজারের দোকানে বসে তার ব্যবসায় সাহায্য করে। বেশ কিছু দিন আগে থেকে পরিমল মল্লিক তার পরিচয় গোপন করে ফোনে তার কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান ঘটনার দিন রাত ৯টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে পরিমল ও কালু তার মেয়ের মুখ বেঁধে টেনে-হেঁচড়ে পুকুর পাড়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ সময় কৌশলে তার বড় মেয়েকে ফোন দিয়ে ঘটনার কথা জানাতেই ওরা ফোন কেড়ে নেয় ও মারপিট করে। সেখানে অজ্ঞান হয়ে গেলে ফেলে রেখে বখাটেরা পালিয়ে যায়। পরে তারা গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কীর্ত্তণ শিল্পীর মা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে পরিমল ও কালু ধর্ষণ করেছে। আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে আর কোনো মেয়ে ধর্ষণের শিকার না হয়।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। আলামত সংগ্রহ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শারীরিক পরীক্ষা শেষেই বলা যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কি না।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেছেন, এমন একটি ঘটনার বিষয় আমি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। কেউ অভিযোগ নিয়ে আসলে অবশ্যই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD