শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ধর্ষণগুলোর ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট, রাজনৈতিক রিপোর্ট দেয়া হচ্ছে : মওদুদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯

নোয়াখালী প্রতিনিধি: দেশের প্রতিটি ধর্ষণের ঘটনায় সরকারি দলের নেতাকর্মীরা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, প্রতিটি ধর্ষণের ঘটনায় সরকারি দলের লোকজন জড়িত বলে সরকারই ভিকটিমের সঠিক ডাক্তারি রিপোর্ট দিচ্ছে না। ধর্ষণগুলোর ক্ষেত্রে ভিকটিমের যে মেডিকেল রিপোর্ট দেয়া হচ্ছে এটা মেডিকেল রিপোর্ট নয়-এটি রাজনৈতিক রিপোর্ট।

নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন কবিরহাটে ধর্ষিতা পারভীন আক্তারকে দেখতে গিয়ে গতকাল সকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের প্রতিটি ধর্ষণের ঘটনায় সরকারি দলের নেতাকর্মীরা জড়িত বিধায় সরকারই ভিকটিমের সঠিক মেডিকেল রিপোর্ট দিচ্ছে না। এটি দেশের জন্য মঙ্গলজনক নয়। ওসি সাহেব ধর্ষিতার শাড়ি পাল্টিয়ে মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত বিনষ্ট করায় আমি বিস্মিত। রাজনৈতিক কারণে চিকিৎসকদের প্রভাবিত করে এই ধরনের মিথ্যা রিপোর্ট দেয়া হয়েছে।

এর বিচার অবশ্যই আদালতে হবে। ভিকটিমের মেডিকেল রিপোর্ট ডাক্তারি নয় এটি রাজনৈতিক রিপোর্ট। তিনি বলেন, যুবদল নেতা আবুল হোসেনকে জেলে পাঠিয়ে তার স্ত্রীকে যুবলীগ নেতা জহির ও ছাত্রলীগ নেতা জাকের গণধর্ষণ করে। এটি নৃশংস, হিংস্র ও পৈশাচিক ছাড়া কিছুই হতে পারে না। নির্বাচন হয়ে যাওয়ার পরও এই ধরনের ঘটনা কত হীনম্মতার পরিচয় বহন করে। মওদুদ আহমদ বলেন, নির্যাতিত মহিলার নির্বাক ও বোবা কান্না, তার তিন সন্তানের কি হবে?

তার পবিত্র সম্ভ্রম নষ্ট করায় তাদেরকে হাইকোর্টের আপিল বিভাগ পর্যন্ত দেখা হবে। এদেরকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় সুবর্নচর ও কবিরহাটের ঘটনায় সম্প্রতি গৃহবধূকে গণধর্ষণের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা। এ সবের প্রতিটি ঘটনার সঙ্গেই সরকারি দলের নেতাকর্মীরা জড়িত ছিল। তিনি আরো বলেন, এসব ঘটনা সরকারি দলের দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই না। কবিরহাটের গণধর্ষণের ঘটনায় ধর্ষিতা পারভীন আক্তারের ডাক্তারি রিপোর্ট সম্পর্কে তিনি ক্ষোভ জানিয়ে বলেন, যে ঘটনায় মামলার প্রধান আসামি ধানসিঁড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জাকের হোসেন জহির ১৬৪ ধারায় ধর্ষণের কথা স্বীকার করেছেন সেখানে ডাক্তারি রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়া খুবই দুঃখজনক। এ সময় মওদুদ বলেন, দেশে সরকারের দুর্বৃত্তায়ন চলছে এবং এক সময় সরকারই বিরোধী দলের ভূমিকা পালন করে সরকারি দলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। তিনি বলেন, সরকারের ভেতর সরকারের বিরোধিতা শুরু হয়েছে। দেশে যখন বিরোধীদল নেই তখন নিজেদের মধ্যে গোলাগুলির মতো ঘটনা ঘটছে।

সরকারের পতনের জন্য তারাই যথেষ্ট। তিনি বলেন, আওয়ামী লীগের দালাল বুদ্ধিজীবিরা বলছেন বিএনপি ভোট না করলে দেশে গণতন্ত্র কিভাবে আসবে। আমারা গণতন্ত্রের জন্যই তো ভোটে এসেছিলাম কিন্তু তারা কোনো ওয়ায়দাই রক্ষা করেন নি। হাসপাতালে মওদুদ আহমদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সেক্রেটারি আব্দুর রহমান ও ধর্ষিতা নারীর আইনীজীবী অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ছাত্রদলের জেলা সভাপতি মো. আকবর দুঃখ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, নোয়াখালী শহর বিএনপির সভাপতি রাসেল চৌধুরী, কবিরহাট উপজেলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম চেয়ারম্যান ও সেক্রেটারি কামরুল হুদা লিটন চৌধুরীসহ জেলা বিএনপির নেতাকর্মী। পরে তিনি জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, ধর্ষিতা পারভীন আক্তারকে আমরা আইনগত সমর্থন দিয়ে যাব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD