শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

সাতক্ষীরায় নয়টি বিশুদ্ধ পানি উৎপাদিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
অনুমতি ছাড়া দুষিত ড্রিংকিং ওয়াটার উৎপাদিতকরে বাজারজাতকরণের অভিযোগে বৃহস্পতিবার বিএসটিআই কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলার নয়টি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বিএসটিআই খুলনা অফিস সূত্রে জানা যায়, অবৈধভাবে ড্রিংকিং ওয়াটার উৎপাদনের অভিযোগে শহরের মুজিতপুরের (নাবারুন স্কুল মোড়ের) মেসার্স শাপলা পিওর ড্রিংকিং ওয়াটার, রাজার বাগানের (সরকারি কলেজ মোড়ের) মেসার্স অনির্বান পানি প্রকল্প, পুরাতন হাসপাতালের পিছনের মেসার্স জমজম বিশুদ্ধ খাবার পানি, কাটিয়া সরকার পাড়ার মেসার্স যমুনা ওয়াটার প্লান্ট, পলাশপোলের মেসার্স তৃষ্ণা পিওর ড্রিংকিং ওয়াটার, ইটাগাছার মেসার্স সাতক্ষীরা পিওর ড্রিংকিং ওয়াটার, সরকারি কলেজ মাঠের পাশের মেসার্স তৌফিক ড্রিংকিং ওয়াটার, কাটিয়া লস্কর পাড়ার মেসার্স বৃষ্টি পিওর ড্রিংকিং ওয়াটার ও ঝাউডাঙ্গার মেসার্স খালিদ পিওর ড্রিংকিং ওয়াটারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিএসটিআই’র অনুমতি ছাড়া নিম্ন মানের খাবার পানি বাজারজাত করার অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, এসব প্রতিষ্ঠান পানি উৎপাদনের জন্য যেসব নিয়ম-কানুন মানা দরকার তার কোনটিই মানছিলো না। তাছাড়া পানির গুণগত মান পরীক্ষা করে বিএসটিআই থেকে অনুমতি নেওয়ার কথা থাকলেও তারা সেগুলো না করে পানি উৎপাদন করছিলো। এসব প্রতিষ্ঠানের পানি উৎপাদনের মান খুবই নিম্ন। তাছাড়া তাদের কারখানাগুলো স্বাস্থ্যসম্মত না।

অবৈধভাবে ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে বিএসটিআই খুলনার সহকারি পরিচালক (সিএম) প্রকৌশলী মৃনাল কান্তি বিশ্বাস জানান, যেসব ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে বিএসটিআই’র অনুমতি ছাড়াই পানি উৎপাদনের অভিযোগ ছিলো। অনুমতি ছাড়া পানি উৎপাদনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এখন আদালত যে আদেশ দিবে তাদের বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD