শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গোবিন্দগঞ্জে শ্যামলী পরিবহন ও অটোভ্যানে সংঘর্ষ: ৩ নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯

বায়েজীদ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যামলী পরিবহনের সঙ্গে ব্যাটারীচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই আজাহার আলী (৪৫) ও ইমরান মিয়া (১৮) নামে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ভ্যানের চালকসহ তিনজন।

এ ঘটনায় শ্যামলী পরিবহণের বাস, চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাগদা বাজার এলাকার (ইউনিয়ন ভুমি অফিস) এলাকার (ইউনিয়ন ভুমি অফিস) সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।নিহত আজাহার আলী (৪৫) গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের জয়নাল মিয়ার ছেলে এবং ইমরান মিয়া (১৮) একই ইউনিয়নের দুধিয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

আহতরা হলেন, ছামাদ মিয়া, আশাদুল ও আশরাফুল ইসলাম। আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। কিন্তু তাদের অবস্থা আশষ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগদা বাজার থেকে ব্যাটারীচালিত একটি ভ্যানে করে ৫-৬ জন যাত্রী কাঠারবাড়ী গ্রামে ফিরছিলেন। পথে বাগদা বাজারের (ইউনিয়ন ভুমি অফিস) সংলগ্ন সড়কের সামনে ভ্যানটি পৌঁছিলে দিনাজপুর থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহণের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ভ্যানের চালকসহ যাত্রীরা ছিটকে সড়কে উপরে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই ভ্যানে থাকা আজাহার আলী ও ইমরানের মৃত্যু হয়। আহত হন ভ্যানের ভ্যানের চালকসহ তিনজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

এসময় শ্যামলী পরিবহণের বাস ও চালক-হেলপারকে আটক করে পুলিশে সোর্পদ করেন তারা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন।

ভ্যানটি সড়ক থেকে গ্রামের রাস্তায় নামার আগ মুর্হুতেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক চালক-হেলপারসহ বাসটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রস্ততি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD