শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বাল্যবিয়ে বন্ধে জড়িত এনজিও নিষিদ্ধের দাবি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্টঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলার মধ্যে তা নিষিদ্ধের দাবি তুলেছে ওলামা লীগ। পাশাপাশি দেশে বাল্যবিয়ে নিরোধে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করার দাবিও করেছে দলটি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনটি এ দাবি জানায়।

বিপিএল নিষিদ্ধের দাবি তোলার পক্ষে ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরিয়তপুরী বলেন, এই ক্রিকেট টুর্নামেন্ট জুয়া খেলার প্রসার ঘটাচ্ছে।

তিনি বলেন, বিপিএলের নামে দেশকে জুয়াড়ীদের আস্তানায় পরিণত করা হচ্ছে। প্রতিটি ব্যাটে বলে এখন জুয়ার বাজি ধরা হচ্ছে। বড় বড় জুয়াড়ীদের পাশাপাশি চায়ের দোকানের সাধারণ লোকজনও এখন বিপিএল, আইপিএল তথা ক্রিকেট জুয়ায় মত্ত হয়েছে, যা সম্পূর্ণ সংবিধানবিরোধী। বঙ্গবন্ধু দেশের সংবিধানে মদ ও জুয়া নিষিদ্ধ করেছেন। সেই জুয়াড়ী তৈরির আসর বিপিএল, আইপিএলের মতো খেলাধুলা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

নারী ফুটবল নিয়ে বাফুফের বিরুদ্ধেও কথা বলেন ওলামা লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, নারী ফুটবলারদের বিয়ে নিষিদ্ধ করে লিভ টুগেদারসহ অনৈতিকতাকে উৎসাহিত করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ষড়যন্ত্রকারী হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

বাল্যবিয়ের পক্ষে যুক্তি দেখিয়ে আবুল হাসান বলেন, এটা নিষিদ্ধের কারণে দেশে গর্ভপাত বেড়ে গেছে। ১৮ বছরের নিচের ছেলে-মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে আশঙ্কাজনকহারে বেড়েই চলে অবৈধ গর্ভপাত, ভ্রুণহত্যা ও কুমারী মাতার পরিমাণ।

ওলামা লীগের সভাপতি মুহম্মদ আখতার হুসাইন বুখারী এক জরিপের তথ্য উদ্ধৃত করে বলেন, ২০১৪ সালে বাংলাদেশে ১১ লাখ ৯৪ হাজার অবৈধ গর্ভপাত হয়েছে। এ হিসাবে গড়ে দিনে ৩ হাজার ২৭১টি গর্ভপাত করা হয়েছে।

তিনি বলেন, বৈধ ও শরীয়তসম্মত বাল্যবিবাহের বিরুদ্ধে বললেও ১৮ বছরের নিচের টিনেজ ছেলে-মেয়েদের লাখ লাখ অবৈধ গর্ভপাতকে সমর্থন করছে বাল্যবিবাহ বিরোধীরা। অথচ বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী গর্ভপাত অবৈধ।

বাল্যবিয়ে নিরোধ আইনের জন্য সরকারের সমালোচনা করে আবুল হাসান বলেন, অবিলম্বে এই ‘কুফরি আইন’ প্রত্যাহার করতে হবে। এনিয়ে এনজিওগুলোর সমালোচনাও করেন তিনি।

সমাবেশ ও মানববন্ধনের সমন্বয় করেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি- পীরজাদা আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, (পীর সাহেব, টাঙ্গাইল)। আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামি গবেষণা পরিষদের সভাপতি- আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, সহ সভাপতি- হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরী (বাগেরহাটি) প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD