শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামীর জবানবন্দী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

আসাদুজ্জামান চৌধুরী কাজল নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে শুক্রবার মধ্যরাতে তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামী জাকির হোসেন জহির আজ বিকেলে ১৬৪ ধারায় স্বাকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন নোয়াখালীর ২নং আমলী আদালতের বিচারক নবনীতা গুহের আদলতে। পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

এ দিকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল গভীর রাতে হারুন আর রশিদ, সৎ দেবর আবদুর হোসেন  মান্না, মো: সেলিমকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) টমাস বড়–য়া। তাদের সকলের বাড়ি ধানসিড়ি ইউনিয়নের নবগ্রামে। এ নিয়ে ধর্ষন মামলায় মোট ৪জন আসামীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনার প্রতিবাদে আজ কবিরহাট উপজেলার স্থানীয় সমিতি বাজারে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনীতিকসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পালিত হয়।

সমাবেশে বক্তরা ধর্ষণকারী যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক না তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। একই সঙ্গে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে যেন সাধারণ মানুষকে হয়রানি করা না হয় সে দাবীও জানানো হয়

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD