শিরোনাম :
৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের

নারায়ণগঞ্জ এসোসিয়েশন উদ্যোগে জার্মানিতে বর্ণিল পিঠা উৎসব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

ফাতেমা রহমান রুমা: পৃথিবী সেরা অতিথি পরায়ণ জাতি বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ পিঠা-পুলি উৎসব। সেই গৌরব ও অহংকারের সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিদেশের মাটিতে বাংলাদেশি প্রবাসীরা বাঙালির বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। দেশে কিংবা প্রবাসেও নরনারীরাও এই আয়োজন থেকে বিচ্ছিন্ন থাকতে চান না। এ লক্ষ্যে ১৯ জানুয়ারি সালবাও নর্থবেথ সেনটুম হলে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ এসোসিয়েশন উদ্যোগে বাঙালির ঐতিহ্যবাহী বর্ণিল পিঠ উৎসব।

স্মিতা মোতালেবের আয়োজনে পিঠা উৎসবে ছিল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিবি খানা পিঠা, ভাপা, পুলি, চিতই, চই ও ঝুড়ি।

অনুষ্ঠান শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নূর-উদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি মোঃ মোতালেব, মোঃ আমান, হাবিব সরকার এবং সদস্য লিটন ইসলাম, মোঃ আরিফ, সোহরাব হোসেন, মো: আজাদ, মনির হোসেন, আমান উল্লাহ, সামাদ মিয়া, ঝন্টু ও মো: ইকবাল।

অনুষ্ঠানে সকল নারীরা বিভিন্ন রঙের জামদানি শাড়ি পড়ে নারায়ণগঞ্জের জামদানির খ্যাত ঐতিহ্যকেও তুলে ধরেন।

নজরুল, নদী ও মায়ামীর পরিচালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন নাতাশা হোসেন খুশি। বাড়তি আয়োজন ছিল শিশু-কিশোরদের বিভিন্ন খেলা ও পুরুষ-মহিলাদের কুইজ প্রতিযোগিতার। পরিশেষে নৈশভোজের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জ এসোসিয়েশনের পিঠা উৎসব শেষ হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD