শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বই দিতে ছাত্রীকে বাসায় নিয়ে যান শিক্ষক, অতঃপর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্টঃ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম সাইফুল ইসলাম। তিনি বরগুনা জেলার সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকার সাহেবের হাওলা রাফিজিয়া দাখিল মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক। ধর্ষণের অভিযোগ পাওয়া তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন।

ছাত্রীর স্বজন ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পরে ইসলাম গাইড বই দেওয়ার নাম করে কথা বলে ছাত্রীকে বাসায় নিয়ে যান শিক্ষক সাইফুল ইসলাম। এ সময় ফাঁকা বাসায় দোতলার একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করার সময়ে চিৎকার শুরু করে ছাত্রী। এ সময় ছাত্রীর চিৎকারে মুখ চেপে ধরে ধর্ষণ করে শিক্ষক। এসময় ওই ছাত্রী অচেতন হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যান ওই শিক্ষক। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তার বাবা মা কে খবর দেন। ছাত্রীর মা-বাবা দ্রুত ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল জানান, ছাত্রীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন জানান, হাসপাতালে চিকিৎসারত ছাত্রী ও তার স্বজনদের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত শিক্ষককে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD