শিরোনাম :
স্বর্ণযুগের দুই কালজয়ী সারথি হেমন্ত-উত্তমকে শ্রদ্ধাঞ্জলি জানাল ‘ঠুমরী’ জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্টঃ পাবনার আতাইকুলা থানার পল্লীতে হাফিজুর রহমান (৩২) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান সদর উপজেলার আতাইকুলা থানার রঘুরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি লক্ষীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনোয়ার।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রঘুরামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে হাফিজুর রহমানের সাথে কতিপয় ব্যক্তির বচসা চলে আসছিলো বলে পুলিশ জানতে পেরেছে। তবে এই ঘটনার জেরে হাফিজুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে রঘুরামপুর বাজার এলাকায় অবস্থান করার সময় একদল যুবক হাফিজুরের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্ব কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD