শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

নেত্রকোণায় ডোবা থেকে ওষুধ ব্যবসায়ীর লাশ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

তোফাজ্জল হোসেন, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় ডোবা থেকে হাদিস মিয়া (৪৮) নামে এক ওষুধ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার বাংলা ইউনিয়নের দিঘলা চাতলকোনা বাজারের পাশে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাদিস মিয়া জেলা সদরের বাংলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। সে দিঘলা চাতলকোনা বাজারে মাজেদা ফার্মেসী নামক দোকানে ঔষধের ব্যবসা করত। এ ঘটনায় জড়িত সন্দেহে দিঘলা গ্রামের সামছু মেম্বার,লালন,মজিদ,রুবেল ও বজলুর রশিদ নামে ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত হাদিস মিয়া গতকাল শুক্রবার দিনশেষে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাতে তার ফার্মেসীতে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে যেকোন সময় কে বা কারা তাকে মেরে ধান েেতর পাশের ডোবায় ফেলে রাখে। আজ সকালে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ আজ শনিবার সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল জানান,নিহতের মাথায় এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।হত্যার কারন উদঘাটনে চেষ্টা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD