শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশি দূতাবাস ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্টঃ বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এক ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ নির্দেশনা দেন।

এম এ মান্নান বলেন, আমি জানি বিদেশে আমার শ্রমিকেরা খুব সহজে দূতাবাসের সহায়তা পান না। এটা বন্ধ হতে হবে। শ্রমিকবান্ধব কর্মকর্তাদের দূতাবাসে নিয়োগ দিতে হবে। শ্রমবাজার ও রফতানি উন্নয়নে প্রধান ভূমিকাও পালন করতে হবে দূতাবাসগুলোকে

মন্ত্রী আরো বলেন, সৌদি আরবে আমার নারী কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এটা খুবই অমানবিক এই বিষয়ে শুনলেও চরম খারাপ লাগে। তাই সৌদি আরবে নারী কর্মী পাঠানোর বিষয়ে আরো ভাববার সময় এসেছে। তবে আমাদের বৈদেশিক শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী এই বিষয়ে পদক্ষেপ নেবেন। পৃথিবীর একটাই দেশে আমার শ্রমিক মা-বোনদের নির্যাতন করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, যমুনা নদীর বাংলাদেশ-ভারত সীমান্তে টানেল নির্মাণের পরিকল্পনা চলছে। আমরা দ্বিতীয় পদ্মাসেতুর কাজও করবো। আমরা কোথাও ছিলাম এখন বঙ্গবন্ধুকন্যার হাতের ছোঁয়ায় কোথায় এসেছি ভাবতে অবাক লাগে। ২০ বছর আগে কল্পনা করতে পারিনি আমরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারবো। অথচ এক সময়ের স্বপ্ন প্রধানমন্ত্রী বাস্তবে রূপ দিয়েছে। তাই সবাইকে বলবো আসুন আওয়ামী লীগ সরকারের মানবিক উন্নয়ন ত্বরান্বিত করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

তিনি বলেন, তৈরি পোশাক, চামড়া, ওষুধশিল্প ইত্যাদি খাতের মতো বড় কোনো বিনিয়োগ ছাড়াই অভিবাসন খাত থেকে প্রতিবছর ১৩ থেকে ১৪ বিলিয়ন ডলার বৈদেশিক আয় হচ্ছে। যা জিডিপিতে ৭ দশমিক ২৪ শতাংশ অবদান রাখছে। ২০১৭ সালে প্রায় সোয়া ১০ লাখ কর্মী বিদেশে পাঠাতে সক্ষম হয়েছে। ২০১৮ সালে ৭ লাখ কর্মী বিদেশে গেছে। চলতি বছরে ১২ লাখ কর্মী বিদেশে যাওয়ার প্রত্যাশা করছি।

বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে পারে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি অংশ গ্রহণ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD