শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বিএনপিতে শীর্ষ নেতাদের ডিগবাজির গুঞ্জন!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বিএনপিতে শীর্ষ নেতাদের মধ্যে ডিগবাজির গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতা খুব শিগগরই বি. চৌধুরীর বিকল্পধারায় যোগ দিচ্ছেন।

একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনের পর বিএনপিতে মতবিরোধ, দ্বন্দ্ব এবং হতাশার পুরো ফায়দা নিতে চায় বিকল্পধারা। বিকল্পধারার প্রধান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। বিএনপিতে তার অনুসারী কম না। আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দলে নিতে চান বিএনপির নেতাকর্মীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক বিকল্পধারার শীর্ষস্থানীয় একজন নেতা জানান, নির্বাচনের পর বিকল্পধারা বিএনপির দেড় শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। তাদের সঙ্গে নিয়মিত বৈঠকও হচ্ছে। খুব শিগগিরই বিকল্পধারায় এসব নেতারা যোগ দেবেন।

বিকল্পধারার অন্যতম নেতা মাহী বি. চৌধুরী বলেছেন, ‘আসন্ন উপজেলা নির্বাচনে বিকল্পধারা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবার চেষ্টা করবে। ২০২৩ সালে বিকল্পধারাই হবে এদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি।’

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমানের সঙ্গে বিকল্পধারা চেয়ারম্যানের দু’দফা কথা হয়েছে। ‘জামায়াত’ ইস্যুতে দুইজন অভিন্ন মত দিয়েছেন। আর কিছু বিষয় চুড়ান্ত হলেই তিনি বিকল্প ধারায় যোগ দিতে পারেন।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সঙ্গেও কথাবার্তা চলছে বলে জানা গেছে। তবে জীবনের শেষ প্রান্তে এসে ‘দল পরিবর্তনে’ তিনি খুব একটা আগ্রহী নন বলেই জানা গেছে।

বিএনপির আরেক নেতা ব্যারিস্টার জিয়াউর রহমান খানের বিকল্প ধারায় যোগদান সময়ের ব্যাপার মাত্র। এছাড়াও জাতীয় নির্বাহী কমিটির আরো অন্তত ৩০ জন বিকল্পধারায় যোগ দেয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা গেছে।

বিকল্পধারার একজন নেতা বলেন, শুধু কেন্দ্রীয় নেতৃত্ব নয় স্থানীয় নেতৃত্ব থেকে বিএনপির বেশ কিছু নেতা নিজেরাই বিকল্পধারায় যোগ দেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। উপজেলা নির্বাচনকে ঘিরেই মাঠ পর্যায়ে বিএনপি নেতৃত্বের অনেকেই তাদের সাবেক নেতার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

একটি সূত্র বলছে, উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না-এরকম আনুষ্ঠানিক ঘোষণা হলেই বিএনপি থেকে বিকল্পধারায় যোগ দেয়ার হিড়িক পরবে নেতা-কর্মীদের। বিকল্পধারা উপজেলা নির্বাচনের মাধ্যমে তার নতুন শক্তি জানান দেবে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD