শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

খুলনায় জোড়া খুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: খুলনা মহানগরীর সোনাডাঙ্গার ট্রাক টার্মিনাল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

দুইজনকে হত্যার পর একজনকে ঘরের আড়ায় ঝুলিয়ে এবং অপর একজনকে ঘরের মধ্যে খাটের ওপর ফেলে যায় দুষ্কৃতিকারীরা। শুক্রবার রাত ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার লেদ মেশিনের ব্যবসায়ী আক্তার হোসেন (৫৫) ও শিক্ষনবীশ কর্মচারী মেহেদী (১৮)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) এম এম শাকিলুজ্জামান জানান, সোনাডঙ্গা বাস টার্মিনাল এলাকার লেদ মেশিন ব্যবসায়ী আক্তার হোসেন ট্রাক টার্মিনাল এলাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. ইদ্রিস আলীর বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। শুক্রবার রাতের যে কোনো সময়ে দুষ্কৃতিকারীরা ওই বাসায় গিয়ে লেদ মেশিন ব্যবসায়ী আক্তার হোসেন ও মেহেদীকে হত্যা করে। পরে তারা আক্তার হোসেনের লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে দেয়। এ ছাড়া মেহেদীর লাশ ঘরের মধ্যে খাটের ওপর ফেলে রাখে।

দুইজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে কি কারণে কে বা কারা আক্তার হোসেন ও মেহেদীকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, মেহেদী ইউসেপ স্কুলের কারিগরী বিভাগের ছাত্র হিসেবে ওইখানে লেদ মেশিনের কাজ শিখতো। আক্তার হোসেন চলতি ৭ জানুয়ারি বাসা ভাড়া নেন।

মেহেদীর পিতা হুমায়ুন কবীর জানান, তার ছেলে মেহেদী বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। মেহেদী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে একটি বাসায় তারা বাবার সঙ্গে বসবাস করতো।

সোনাডাঙ্গা থানার ওসি মো মমতাজুল হক বলেন, সুরতহাল শেষে রাত পৌনে ১১টার দিকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। শনিবার লাশের ময়নাতদন্ত করা হবে।

আক্তার হোসেন ও মেহেদী হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য নগরীর বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD