শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

সান্তাহারে দুর্বৃত্তদের তাণ্ডব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

তরিকুল ইসলাম জেন্টু, নওগাঁ প্রতিনিধি: সান্তাহারে একই রাতে দোকান চুরি, টাকা ছিনতাই, ককটেল উদ্ধার ও গ্যারেজ করা অবস্থায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ২টি সিএনজি পুড়েছাই হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

চুরি যাওয়া দোকানের মালিক মহসিন আলী জানায়, সোমবার দিবাগত গভীর রাতে পৌর শহরের নওগাঁ রোডে মহসিন মেসিনারিজ স্টোর নামের আমার শ্যালো মেশিনের সংঞ্জামাদীর দোকানে চুরি সংঘটিত হয়েছে। দোকানের পিছন দিয়ে পাকা দেয়ালকেটে দোকানের ঘরে প্রবেশ করে চোরেরা প্রায় ১০হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে যায়।

ছিনতাইকারীর কবলে পরা শাকিবের মামা এনামুল হক উজ্জল জানায়, নওগাঁর নতুন সাহাপুর এলাকায় পূর্বাশা সিনেমা হল সংলগ্ন আমার ঢাকা ইলেকট্রনিক্সের দোকান বন্ধের পর ভাগিনা শাকিব হোসেন ও আমার কর্মচারী রবিবার দিবাগত রাত সাড়ে ৮টায় দোকানের ক্যাশে থাকা ৩২ হাজার টাকা নিয়ে মালশন গ্রামে ফিরছিলো এমন সময় শহরের ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দক্ষিন পাশের্^ ছিনতাইকারীরা পথরোধ করে মারপিট করে তাদের কাছে থাকা সম্পূর্ণ্য টাকা ছিনতাই করে নিয়ে যায়। শাকিবের মাথায় আঘাত লেগে আহত হওয়ায় চিকিৎসা দেয়া হয়েছে এবং সান্তাহার পুলিশ ফাঁড়িতে এব্যপারে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ব্যাবসায়ী প্রিন্স মাহমুদ জানায়, সোমবার রাত পৌনে ২টায় পৌর শহরের জ্যোতির মোড় এলাকা থেকে পরিত্যাক্ত আবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ।

পুরে যাওয়া সিএনজি মালিক আব্দুল কাদের জানিয়েছেন,সোমবার রাতে শহরের প্রাণকেন্দ্র মালগুদাম এলাকায় গ্যারেজ করে রাখা অবস্থায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে আমার নওগাঁ থ-১১-০২৩৭ নাম্বারের সিএনজির ইঞ্জিনসহ সম্পূর্ণ বডি এবং পাশে থাকা আরেকটি সিএনজি বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এব্যাপরে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এবিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুসা মিয়া জানান, আমি গাড়ীতে আছি এসব বিষয়ে পরে কথা বলবো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD