শিরোনাম :
স্বর্ণযুগের দুই কালজয়ী সারথি হেমন্ত-উত্তমকে শ্রদ্ধাঞ্জলি জানাল ‘ঠুমরী’ জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স

কিশোরগঞ্জের নতুন কারাগারে বন্দীরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
এ.এম উবায়েদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: উদ্বোধনের ৩ মাস পর ১২ জানুয়ারি শনিবার ভোর থেকে নতুন কারাগারে বন্দীদের নিয়ে যাওয়া হয়েছে। ৭১ বছর পর কিশোরগঞ্জ খিলপাড়া এলাকায় নবনির্মিত জেলা কারাগারে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বন্দী স্থানান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোরে পুরুষ বন্দীদের স্থানান্তরের মধ্য দিয়ে নবনির্মিত কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী স্তানান্তরের কার্যক্রম শুরু করা হয়। ৮টি প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নবনির্মিত কারাগারে বন্দীদের নিয়ে যাওয়ার কার্যক্রম শুরু করা হয়। দুপুর পৌনে ২টায় মহিলা বন্দীদের স্থানান্তরের মধ্য দিয়ে কার্যক্রম শেষ করা হয়। মাত্র ২৪৫ জনের ধারণ ক্ষমতার পুরাতন জেলা কারাগারে রাখতে হতো ১২শ থেকে ১৪শ বন্দীকে। বর্তমানে কিশোরগঞ্জ জেলা কারাগারের বন্দীর সংখ্যা ১ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ বন্দী ১ হাজার ৩৪৬ জন এবং নারী বন্দী ৩৮ জন। নতুন কারাগার চালু হওয়ার মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
কারা সূত্র জানায়, ১৯৪৮ সালে নির্মিত হয় মাত্র ২৪৫ জন বন্দি ধারণ ক্ষমতার কিশোরগঞ্জ জেলা কারাগার। জায়গা সংকুলান না হওয়ায় ধারণ ক্ষমতার ৬ গুণ বন্দীকে রাখতে হতো পুরনো এ কারাগারে। ১৯৯৮-৯৯ অর্থ বছরে ৬৮.৪৬ কোটি টাকা ব্যায়ে কিশোরগঞ্জ জেলা কারাগার নিমার্ণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। প্রায় ১৮ বছর পর শেষ হয় নিমার্ণ কাজ। তবে দেরিতে হলেও এ অবস্থার সুযাগ-সুবিধা সমৃদ্ধ নতুন জেলা কারাগারে স্থানান্তর করা হলো নতুন কারাগারে বন্দীদের।
সরেজমিনে দেখা যায়, কিশোরগঞ্জ খিলপাড়া এলাকায় নির্মিত খোলামেলা পরিবেশের এ কারাগারটিতে প্রায় দ্ইু হাজার বন্দি রাখা যাবে। এখানে বন্দীদের জন্য কর্মসংস্থান, বিভিন্ন প্রশিক্ষণ, খেলাধুলা, চিত্তবিনোদনের ব্যবস্থাসহ সুন্দর পরিবেশ নিশ্চিত করা যাবে। এতে করে মানবেতর জীবন-যাপন থেকে রেহাই পাবে বন্দীরা। তবে নবনির্মিত কারাগারটি কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এবং পুরাতন কারাগরটি কিশোরগঞ্জ জেলা কারাগার-২ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD