শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

পলকের ভুল স্বীকার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হেলমেট ছাড়া মোটর সাইকেলে চড়ার ঘটনায় তার জন্য ভুল স্বীকার করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমার ভুল হয়েছে, আর করব না।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। উত্তরে তিনি বলেছেন, আমার ভুল হয়েছে, আর করব না। এজন্য আমি দুঃখিত। আর এমন হবে না।

এভাবে একজন মন্ত্রী তার ভুল স্বীকার করার পর আমি তো আর কিছু বলতে পারি না যোগ করেন ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ৮ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ অফিসে প্রথম দিনের কর্মসূচিতে যোগদান করেন। সেদিন যানজটের কবলে পড়ে জুনাইদ আহমেদ পলক দ্রুত পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করতে নিজের গাড়ি রেখে মোটর সাইকেলে চড়ে অফিসে যান। এ সময় তার মাথায় হেলমেট ছিল না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হন জুনাইদ আহমেদ পলক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD