জার্মানবাংলা রিপোর্ট: নতুন মন্ত্রিসভা শপথ নিচ্ছে কাল। টানা তৃতীয় মেয়াদে মন্ত্রিসভা গঠনের দিকে তাই চোখ সবার। মন্ত্রিসভায় কি চমক আসছে, কে থাকছেন আর কে বাদ পড়ছেন- এ আলোচনা দেশজুড়ে।
দলীয় সূত্র বলছে, পুরনো মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন বেশ কয়েকজন সদস্য। তাদের জায়গায় স্থান পাবেন নতুন মুখ। আর নতুন মন্ত্রিসভার কলেবরও বাড়ছে আগের মন্ত্রিসভা থেকে। পরিচ্ছন্ন ইমেজের দক্ষ নেতাদের তুলে আনা হবে মন্ত্রিসভায়। অর্থ, পররাষ্ট্র, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন তারাই হতে পারেন মহাজোট সরকারের বড় চমক।