শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

আজ শপথ নিচ্চেন এইচ এম এরশাদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সংসদ সদস্য হিসেবে রোববার (৬ জানুয়ারি) শপথ নেবেন। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথ পড়াবেন।

সাবেক এই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মনজুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বিশাল বিজয় অর্জন করেছে। জাতীয় সংসদের ঘোষিত ফলাফলে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে ২৫৭টি আসন। মহাজোটভুক্ত জাতীয় পার্টি জিতেছে ২২টি সংসদীয় আসনে। আগামীকাল সোমবার মন্ত্রিপরিষদ গঠিত হবে।

অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সাতটি আসনে জয় পেয়েছে। বিএনপির ইতিহাসে এমন কম আসন আর কখনই পায়নি। যদিও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ আনা হয়েছে। এর প্রতিবাদে ঐক্যফ্রন্টের নির্বাচিতরা শপথ গ্রহণ না করে এই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপিও দিয়েছেন।

জাতীয় পার্টি দশম জাতীয় সংসদ নির্বাচনে সরকারের মন্ত্রিপরিষদের অংশ নিয়েছিল; পাশাপাশি দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধীদলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এইচ এম এরশাদ ছিলেন প্রধানমন্ত্রী বিশেষ দূত।

এবার জাতীয় পার্টির ভূমিকা কী হবে—এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার মধ্যে গত শুক্রবার সাবেক রাষ্ট্রপতি এরশাদ মীমাংসা দিয়ে জানান, তিনি দলের চেয়ারম্যান হিসেবে বিরোধীদলীয় নেতা এবং দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বিরোধীদলের উপনেতার দায়িত্ব পালন করবেন। এরপর শনিবার তিনি আরেক চিঠিতে জানান, বিরোধীদলের চিফ হুইপের দায়িত্ব পালন করবেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD