শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন: স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ঐক্যফ্রন্ট প্রার্থীর সংবাদ সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে স্থগিত হওয়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিনের বিরুদ্ধে মৃত ও প্রবাসী ভোটারদের ভোট আগের রাতেই কাস্ট করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়া।

আগামী ৯ জানুয়ারি এই আসনে স্থগিত তিন কেন্দ্রের ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন সাত্তার।

সংবাদ সম্মেলনে সাত্তার বলেন, স্থগিত তিন কেন্দ্রের মোট ভোটার সংখ্যা থেকে মৃত ও প্রবাসে থাকা ভোটারদের বাদ দিলে আমার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী থেকে আমি ভোটে এগিয়ে থাকি। তিন কেন্দ্রের মোট ভোটারদের মধ্যে মৃত ও প্রবাসে থাকা ভোটার সংখ্যা ৫৬৩ জন।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কতিপয় দুস্কৃতিকারী লোকজন বাড়ি-বাড়ি গিয়ে হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে বলছে যে, ৯ তারিখের পুনঃনির্বাচনের দিন ভোট কেন্দ্রে যেন আমার দলীয় এজেন্ট কিংবা আমাকে ভোট দেয়া থেকে বিরত থাকে নতুবা জানমালের ক্ষতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। যার জন্য আমিসহ আমার দলীয় লোকজন চরম উৎকণ্ঠায় আছি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ১৩২ কেন্দ্রের মধ্যে ১২৯ কেন্দ্রের ফলাফলে সাত্তার ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭২৩ ভোট আর মঈন উদ্দিন ‘কলার ছড়ি’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল হক, সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদে চেয়ারম্যান এ্যাড. আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার প্রমুখ।

এর আগে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের তিনটি কেন্দ্রে অনিয়ম ও গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া ওই তিন কেন্দ্র হলো- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনটি কেন্দ্রই আশুগঞ্জ উপজেলায় অবস্থিত। আর স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিনের বাড়ি আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে।
এ তিন কেন্দ্রের ভোটার সংখ্যা ১০ হাজার ৫৭৪। আর সাত্তার ১০ হাজার ১৫৯ ভোটে এগিয়ে আছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD