শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ব্যর্থ বিএনপির বিদেশিদের কাছে নালিশই অবলম্বন: কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: জাতীয় নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়েই বিএনপি এখন বিদেশিদের কাছে নালিশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের এক যৌথসভার আগে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো অবলম্বন নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য ব্যর্থ রাজনীতিবিদের অসংলগ্ন সংলাপ।

তিনি বলেন, অশুভ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতির অবস্থানের কারণেই অবিস্বরণীয় জয় এনে দিয়েছে।

‘নেতৃত্বের ঘাটতি ছিল না, চমৎকার সমন্বয়ের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী ঐক্য প্রদর্শন করতে পারায় বড় বিজয় অর্জিত হয়েছে।’

১৯ জানুয়ারি দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় উদযাপন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

সভার শুরুতে সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD