শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ঝিনাইদহে স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামের একটি কলাবাগান থেকে বেলাল হোসেন (১০) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সে মুরারিদহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। বেলা সকাল ১১টার দিকে গ্রামের একটি কলা বাগানের ভিতরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। শিশুটিকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD