শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার হ্যাটট্রিক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: প্রধানমন্ত্রী হিসেবে টানা হ্যাটট্রিক করতে যাচ্ছেন উন্নয়নের ধারক ও বাহক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচন কমিশন সূত্রে বেসরকারি ফলাফলের হিসাবে জানা গেছে, সর্বোচ্চ ২৫৯টি আসনে জয়লাভ করেছে আওয়ামী লীগ।

দলীয় সূত্রে জানা যায়, দলটির প্রধান শেখ হাসিনাই হতে যাচ্ছেন টানা তিনবারের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।

ইসি সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৯৮টি আসনের মধ্যে ২৮৮টি আসন।

জোটের সঙ্গী জাতীয় পার্টি (জাপা) দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসন পেয়ে সংসদে বিরোধী দল হিসেবে বসতে যাচ্ছে। এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ আসন পেয়েছে। রাজনৈতিক দলের প্রাপ্ত আসনের সংখ্যার বিচারে এটি দ্বিতীয় সর্বোচ্চ আসন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD