শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

সৈয়দ আশরাফুলের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক প্রকাশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, সৈয়দ আশরাফের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শোক জানিয়েছেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘সৈয়দ আশরাফের মৃত্যু বাংলাদেশর রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। গণতন্ত্র, রাজনীতি ও সমাজ উন্নয়নে তার অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক শোকবার্তায় জানানো হয়, সৈয়দ আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় দেশের রাজনীতিতে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ‘তার মৃত্যুতে জাতি একজন অত্যন্ত সৎ, নিবেদিত প্রাণ ও সাহসী নেতাকে হারালো। এতে দেশের রাজনীতি তথা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।’
তিনি বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলামের মতো রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতি শোকে মুহ্যমান। বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের অত্যন্ত সুযোগ্য পুত্র সৈয়দ আশরাফ ছিলেন পুরোদস্তুর সৎ ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক ও গণমানুষের নেতা।’ প্রধানমন্ত্রী ১/১১-এর দুঃসময়ে তার বলিষ্ঠ ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, ‘মানুষের হৃদয়ে এই জননেতা চিরদিন তার কীর্তির মাধ্যমে বেঁচে থাকবেন।’
শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও গভীর শোক প্রকাশ করেন।

এক শোকবাণীতে স্পিকার বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন নির্লোভ রাজনীতিবিদ। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। এ দেশের জন্য তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। বর্তমান সময়ে তার ন্যায় রাজনীতিবিদের খুব প্রয়োজন ছিল।’

স্পিকার সৈয়দ আশরাফের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এবং চিফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD