জার্মানবাংলা রিপোর্ট: বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত এই ছবি। ছবিই কথা বলে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সেতুবন্ধন কত গভীর ও মধুর ছিল। রাজপথের আন্দোলন সংগ্রামে মতভিন্নতা থাকলেও তাদের মধ্যে ছিল অকৃত্রিম ভালোবাসার সম্পর্ক। দেশের প্রশ্নে কাঁধে কাঁধ মিলিয়ে পাক দু:শাসনের বিরুদ্ধে রাজপথ কাঁপিয়েছেন। সেই সম্পর্ক এখনো অটুট আছে। শত ব্যস্ততার মাঝেও দেখা হলেই স্মৃতিচারণে মেতে উঠেন। কৈশোরের সেই স্মৃতিময় দিনগুলোতে বারবার ফিরে যান। কিরকম ছিল সেই আন্দোলনের দিনগুলি, সেই সময়ের ছাত্র রাজনীতিসহ নানা খুনসুটি। এরই একজন জাতিরজনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যউত্তরসুরী বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাট্রিক জয়ে দেশের চতুর্থবারের প্রধানমন্ত্রী হিসাবে শিগগিরই শপথ নিবেন উন্নয়নের রূপকার, জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এখন শুধু আর বঙ্গবন্ধু কন্যা, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি কিংবা দেশের প্রধানমন্ত্রীই নন। তিনি এখন সমগ্র বিশ্বের বিস্ময়। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনায়কের তালিকায়ও স্থান পেয়েছেন তিনি।
যার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে তৃতীয় বিশ্বের ভঙ্গুর অর্থনীতির একটি দেশকে নিয়ে যাচ্ছেন উন্নতির শিখরে, সমৃদ্ধির পথে। বিশ্ব মোড়ল’রা এখন বাংলাদেশের দিকে অবাক হয়ে তাকায়। বাংলাদেশকে সম্মানের চোখে দেখে, সমীহ করে চলে। আমাদের জন্মশত্রুও শিকার করেছে অনবদ্ধ উন্নয়নে পাকিস্তানকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার ক্যাটিসমেটিক নেতৃত্বের কারণেই।
এদিকে হাস্যউজ্জ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবির ফ্রেমে বন্দি আরেক সম্ভাবনাময় নারী প্রফেসর নাজমা শামস। বর্তমানে বাংলাদেশ স্কাউট গার্লস ইন স্কাউটিং ফোরাম জাতীয় কমিটির সভাপতি। বুধবার (২ জানুয়ারি) গণভবনে এসেছিলেন ছাত্রজীবনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানাতে। দেখেই একজন আরেকজনকে জড়িয়ে ধরেন। তাঁদের মধ্যে সম্পর্কের এই উষ্ণতা দেখে অভিনন্দন জানাতে আসা সকলের উৎস্যূক দৃষ্টি তখন সেদিকে। একে একে ক্যামেরাগুলোর ফ্লশলাইট ঝলসে উঠলো। আর তখন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই মুখ খুললেন।
জানালেন, তিনি যখন ইডেন কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন তখন প্রফেসর নাজমা শামস ছিলেন জিএস। প্রধানমন্ত্রী ছাত্রলীগ থেকে ভিপি আর নাজমা শামস ছাত্র ইউনিয়ন থেকে জিএস নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সম্পর্কটা ছিল খুবই আন্তরিকতায় ভরপুর। সেই সম্পর্ক এখনো আছে।