শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়া প্রেসিডেন্টের অভিনন্দন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্ক: ৩০ ডিসম্বের অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার কিনোলায়েভ এ অভিনন্দনপত্র প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বরাত দিয়ে বাসস জানিয়েছে, পত্রে শেখ হাসিনার জন্য একটি অভিনন্দন বার্তা রয়েছে।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ন সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট পুতিন অত্যন্ত সন্তষ্ট। পত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা বৃদ্ধির আশাপ্রকাশ করেছেন পুতিন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সুসাস্থ্য ও সফলতা কামনা করেছেন তিনি।

রাশিয়া ছাড়াও, চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশা ও যুবরাজ, কাতারের আমির, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট আওয়ামী লীগের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD